ঢাকা, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় জীবনের স্বর্বস্তরে বাংলা ভাষা প্রয়োগের দাবি জানিয়েছেন তিনজন ভাষাসৈনিক।
ইংরেজিকে দ্বিতীয় ভাষা হিসেবে প্রয়োগের পরামর্শ দিয়ে তারা বলেছেন, মাতৃভাষাকে বর্জন করে কিংবা এর বিকল্প হিসাবে ইংরেজি ব্যবহার করা যাবে না।
তিন ভাষাসৈনিক হলেন আব্দুল মতিন, আহমদ রফিক ও রওশন আরা বাচ্চু।
রোববার কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আমরা মুক্তিযোদ্ধার সন্তান আয়োজিত 'ভাষা সংগ্রামের গল্প' শীর্ষক আলোচনা সভায় তারা এই দাবি জানান।
সভায় আব্দুল মতিন বলেন, "মুক্তিযোদ্ধা ও ভাষা সৈনিকরা জাতির মেরুদণ্ড সোজা করে দিয়েছেন। তরুণ প্রজন্মকে এটা ধরে রাখতে হবে।"
১৯৫২ সালের ভাষা আন্দোলন দল-মতের ঊর্ধ্বে ছিলো উল্লেখ করে আহমদ রফিক বলেন, "২১ ফেব্র"য়ারি ১৪৪ ধারা ভঙ্গ না করলে 'অমর একুশে' হতো না।"
"এখনো একুশ অর্জন সম্পন্ন হয়নি," মন্তব্য করে এ ভাষাসৈনিক বলেন, "দেশে একই সঙ্গে বাংলা ও ইংরেজি মাধ্যম চালু থাকা সুশাসনের পরিচায়ক নয়।"
রওশন আরা বলেন, "ভাষা আন্দোলনে নারীদের ভূমিকাও ইতিহাসে অনুপস্থিত।"
আমরা মুক্তিযোদ্ধার সন্তান'র সভাপতি সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে সভায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক গোলাম কুদ্দুস, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ পাটোয়ারি, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক আজিজুল ইসলাস ভুইয়া ও সাংস্কৃতি ব্যক্তিত্ব হাসান আরিফ বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/পিডি/১৭৫৬ ঘ.
bdnews24