২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয়োল্লাসে মুখর বন্দরনগরী

আয়ারল্যান্ডের বিপক্ষে জয়ের পর উল্লাসের উন্মাদনায় জেগে উঠেছে রাতের বন্দরনগরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2011, 05:58 PM

Updated : 24 Aug 2022, 02:35 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আয়ারল্যান্ডের বিপক্ষে জয়ের পর উল্লাসের উন্মাদনায় জেগে উঠেছে রাতের বন্দরনগরী। শুক্রবার রাত ৯টা ৪০ মিনিটে যখন শফিউলের বলে আউট হয়ে আয়ারল্যান্ডের শেষ ব্যাটসম্যান ফিরছেন সাজঘরে, তখনই বাজির শব্দে মুখরিত উঠে চট্টগ্রাম নগরী। টান টান উত্তেজনা নিয়ে নগরীর বিভিন্ন স্থানে ১০ টি বড়ো পর্দায় খেলা দেখেছেন দর্শকরা। জয়-পরাজয়ের দোলাচলে বার বার দুলতে হয়েছে তাদের। তাই খেলার শেষ দিকে যখন একের পর এক উইকেট পড়ছিল আয়ারল্যান্ডের, তখন দর্শকদের উল্লাস ছিল গগনবিদারী। রেলওয়ে পূর্বাঞ্চলীয় সদরদপ্তর সিআরবি'র মাঠে বড়ো পর্দায় খেলা দেখেন প্রায় হাজার তিনেক ক্রীড়ামোদী। তাদেরই একজন প্রবীর দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অনেকে মিলে এসঙ্গে খেলা দেখেছি টেনশন কমানোর জন্য। যখন আয়ারল্যান্ড ভালো ব্যাটিং করছিল তখন দুঃশ্চিন্তায় ছিলাম। তাই এখানে চলে এসেছি। এই জয় বাংলাদেশের শক্তি অনেক বাড়িয়ে দেবে।" এখানেই খেলা দেখেছেন শ্যামল, ফারুক, শৈবাল, কল্লোল, নাছির, ওয়াসিমসহ আরো অনেকে। কিন্তু চারপাশে 'বাংলাদেশ, বাংলাদেশ' বিজয় ধ্বনিতে তাদের আর কোনো কথাই শোনা যাচ্ছিল না। বাংলাদেশ দলের জয়ের সঙ্গে সঙ্গে নগরীর অলি-গলি থেকে বেরুতে থাকে বিজয় মিছিল। লাল-সবুজ পতাকাসহ রাতের নগরী হয়ে উঠে মিছিলে মুখর। অনেকে বিজয় উদযাপন করেন আতশবাজি পুড়িয়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এইচএ/২৩৪৫ ঘ.