২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এত আলু রাখার জায়গা কোথায়?

দেশে আলু উৎপাদন বাড়লেও সংরক্ষণের জায়গা না থাকায় সঙ্কটে পড়েছে চাষীরা। লোকসান থেকে কৃষকদের বাঁচাতে হিমাগার তৈরির পাশাপাশি আলু রপ্তানির উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। রিয়াজুল বাশার ও আতিয়ার বাড্ডা- এর প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2011, 06:53 AM

Updated : 24 Aug 2022, 02:35 PM

রিয়াজুল বাশার ও আতিয়ার বাড্ডা ঢাকা, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারী পৌর এলাকার মধ্য হাড়োয়া সুুইস গেট পাড়ার লুৎফর রহমান এ বছর গ্রাণুলা জাতের আলু আবাদ করেছেন দুই এক জমিতে। এর মধ্যে মধ্য জানুয়ারিতে এক একর জমির আলু বিক্রি করেছেন প্রায় ৭০ হাজার টাকায়। কিন্তু মধ্য ফেব্র"য়ারিতে আরেক একরের আলু বিক্রি করতে গিয়ে পড়েছেন মহা ঝামেলায়। কারণ তিনি খদ্দের খুঁজে পাচ্ছেন না। ব্যবসায়ীরা জমি থেকে প্রতি কেজি আলু ২ টাকার বেশি দামে কিনছেন না। বিভিন্ন ব্যবসায়ীর কাছে ধর্না দিয়েও ভালো দামের ক্রেতা খুঁজে পাননি লুৎফর। তাই বাধ্য হয়ে ২ টাকা কেজি দরেই আলু বিক্রি করেছেন তিনি। এতে তার প্রায় ১৫ হাজার টাকা লোকসান হয়েছে। লুুৎফরের মতোই 'সর্বনাশ' নেমে এসেছে দেশের অন্যান্য অঞ্চলের আলু আবাদকারীদের। মধ্য ফেব্র"য়ারি থেকে আলুর ভর মৌসুমে ২ থেকে ৩ টাকা কেজিতে আলু বিক্রি করতে হচ্ছে তাদের। এর ফলে অনেক কৃষকেরই উৎপাদন খরচ উঠছে না। সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের হিসাবে গত বছর একই সময়ে আলুর দাম ৩৬ শতাংশ বেশি ছিলো। সরকারের আলু উপদেষ্টা কমিটির সদস্য সচিব এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক রফিকুল ইসলাম মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রতিবছর মার্চের শুরু থেকে বেশিরভাগ আলু ওঠে। কিন্তু এবার বোরোতে যাওয়ার জন্য কিছুটা আগেই কৃষকরা আলু তুলেছে। আর এতেই সমস্যা বেড়েছে।" "সব আলু একসঙ্গে ওঠায় খদ্দেরের যেমন অভাব হয়েছে, তেমনি আলু রাখার জায়গারও সঙ্কট হয়েছে", বলেন তিনি। কৃষি স