বগুড়া, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়া শহর স্বেচ্ছাসেবক লীগের এক নেতা মঙ্গলবার রাতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হয়েছেন।
রাত সাড়ে ৯ টার দিকে শহরের চকসূত্রাপুর মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সনজীব রায় (২৫) ৮ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি ছিলেন। তিনি শহরের সেউজগাড়ি এলাকার সুধীর রায়ের ছেলে।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির টিএসআই শামিম হোসেন বলেন, চকসূত্রাপুর মসজিদ এলাকায় দাঁড়িয়ে থাকা অবস্থায় কয়েকজন সন্ত্রাসী সনজীবকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
তাকে হত্যা করার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন নবাব বলেন, সনজীবকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০১২ ঘ.
bdnews24