রংপুর, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হিমাগারে আলু রাখার মূল্য নির্ধারণসহ দুই দফা দাবিতে রংপুরে আলুচাষীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। পরে তারা বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরা করে স্মারকলিপি দেয়।
মঙ্গলবার দুপুরে শহরের কাচারি বাজার এলাকায় প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে চাষীরা। তারা প্রতি বস্তা আলু হিমাগারে রাখার মূল্য দেড়শ' টাকা নির্ধারণ এবং 'স্লিপ' প্রথা বাতিলের দাবি জানায়।
অবরোধ চলাকালে সেখানে এক সমাবেশে আলুচাষীরা বলেন, বাম্পার ফলনের কারণে তারা বিপাকে পড়েছে। প্রতি কেজি আলু ২ থেকে ৩ টাকা দরে বাজারে বিক্রি হচ্ছে। এতে তাদের উৎপাদন খরচও উঠছে না।
এবছর রংপুরে রেকর্ড পরিমাণ ৬৫ হাজার হেক্টর জমিতে আলু চাষ হয়েছে।
চাষীরা অভিযোগ করেন, হিমাগার মালিকরা আগাম 'স্লিপ' দিয়ে দালাল-ফড়িয়াদের আলু হিমাগারে রাখছে। ফলে প্রকৃত চাষীরা আলু রাখতে পারছে না ।
সমাবেশে বক্তব্য রাখেন- জাকির হোসেন, আব্দুর রহিম প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমএসবি/১৯১৯ ঘ.
bdnews24