২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিএসসি'র নন-ক্যাডার পদে আবেদনের সময় বাড়ল

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নন-ক্যাডার পদে আবেদন জমা দেওয়ার সময় তিনদিন বাড়ানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2011, 01:52 PM

Updated : 24 Aug 2022, 02:31 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নন-ক্যাডার পদে আবেদন জমা দেওয়ার সময় তিনদিন বাড়ানো হয়েছে। সোমবার এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে, আগামী ৩ মার্চ পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে। পিএসসি গত ৬ ফেব্র"য়ারি সচিবালয়ের নন-ক্যাডার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে আবেদন জমা দেওয়ার শেষদিন ছিলো ২৮ ফেব্র"য়ারি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৮ ফেব্র"য়ারি পর্যন্ত ৩১তম বিসিএস'র আবেদনপত্র জমা দেওয়ার সময় নির্ধারণ থাকায় জমাদান কেন্দ্রে ভিড় থাকবে। তাই নন-ক্যাডার পদে নিয়োগের জন্য আবেদনকারীদের সুবিধার্থে এই সময় বাড়ানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরএ/১৮৫৭ ঘ.