২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ছাড়পত্রহীন ৫টি ইটভাটা বন্ধ

পরিবেশ ছাড়পত্র ও জেলা প্রশাসনের সনদ ছাড়া কার্যক্রম পরিচালনা করায় চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার পাঁচটি ইটভাটা বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2011, 02:14 PM

Updated : 24 Aug 2022, 05:27 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশ ছাড়পত্র ও জেলা প্রশাসনের সনদ ছাড়া কার্যক্রম পরিচালনা করায় চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার পাঁচটি ইটভাটা বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। সোমবার দিনভর পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের কর্মকর্তা জমির উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। ছাড়পত্র ছাড়া এতদিন কাজ চালানোয় পাঁচ ইটভাটা থেকে মোট এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত। বন্ধ করে দেওয়া ইট ভাটাগুলো হলো-বদী আলমের আলী শাহ ব্রিকস, অধ্যাপক মোহাম্মদ আলীর শাহীন ব্রিকস,শামছুল আলমের মালিকানাধীন সৈয়দ আলী ফকির ব্রিকস, জাহাঙ্গীরুল ইসলাম চৌধুরীর আয়াজ ব্রিকস ও বাদশা মিয়ার আলী রিয়াদ ব্রিকস। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক (কারিগরি) তাজনিমুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া এবং জেলা প্রশাসনের সনদ গ্রহণ ছাড়াই অবৈধভাবে ইট ভাটাগুলোর কার্যক্রম পরিচালনা হচ্ছিল। তাই এসব ইট ভাটা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযানে চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিদুল আলম উপস্থিত ছিলেন। স¤প্রতি চট্টগ্রামের লোহাগাড়া ও সাতকানিয়ায় ১৪টি ইটভাটা বন্ধ করে দেয় পরিবেশ অধিদপ্তর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরএ/১৯৩৩ ঘ.