২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না’গঞ্জে শ্রমিক সংঘর্ষে আহত ২৫

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিকদের দু’দলের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2011, 12:09 PM

Updated : 24 Aug 2022, 05:19 PM

নারায়ণগঞ্জ, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিকদের দু’দলের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে। রোববার দুপুরে কাঠেরপুল এলাকার ক্যাডটেক্স গার্মেন্টসে এ সংঘর্ষ হয় বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানিয়েছে। আহত শ্রমিকদের মধ্যে শেফালী, সালমা, সোহেল, খোকা, মুন্না, বশির, হৃদয়, বিমল, মাসুদ রানা, সাইফুল, রত্মা, শিরিন, ফাতেমাসহ ১৪ জনকে নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কারখানার আটশ’ শ্রমিকের মধ্যে অর্ধেকের মতো মাসিক বেতনে এবং বাকিরা উৎপাদন ভিত্তিক মজুরিতে (পিস রেট) কাজ করে। মাসিক মজুরিতে কাজ করা শ্রমিকরা বেতন ২০ ভাগ বাড়ানোর দাবিতে রোববার সকাল থেকে কারখানায় কর্মবিরতি পালন করে। তাদের এ দাবির সঙ্গে অপর অংশের শ্রমিকরা একাত্মতা প্রকাশ না করে কাজ করতে থাকলে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে দুপুর ১২টার দিকে দু’পক্ষ কারখানার ভেতরে ও বাইরে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় তাদের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একই সময় কর্মবিরতি পালনকারীরা পুলিশের উপর ইট-প্টাকেলও নিক্ষেপ করে। পুলিশ তাদের লাঠিপেটা করে, বলেন ওসি। ক্যাডটেক্স গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক মশির আহম্মেদ মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এখানে শ্রমিকরা শ্রম আইন অনুযায়ী বেতন পাচ্ছে। কয়েকজন শ্রমিক অযৌক্তিকভাবে বেতন বাড়ানোর দাবি করে কাজে বিঘœ সৃষ্টি করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮০৫ ঘ.