২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে ১৪ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২

কক্সবাজারের টেকনাফ উপজেলায় একটি হোটেলে অভিযান চালিয়ে সাড়ে ১৪ হাজার পিস ইয়াবাসহ দুই জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2011, 12:53 PM

Updated : 24 Aug 2022, 05:00 PM

চট্টগ্রাম, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের টেকনাফ উপজেলায় একটি হোটেলে অভিযান চালিয়ে সাড়ে ১৪ হাজার পিস ইয়াবাসহ দুই জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. কায়সার হামিদ (২৩) ও মো. সাইফুল ইসলাম (২০)। কায়সার স্থানীয় হোটেল নিরিবিলির ব্যবস্থাপক। দুজনই টেকনাফের স্থায়ী বাসিন্দা। সোমবার দুজনকে গ্রেপ্তারের পর মঙ্গলবার র‌্যাব-৭ এর পতেঙ্গা কার্যালয়ে সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার মো. ছাইদুল হাসান জানান, লামার বাজারে হোটেল নিরিবিলিতে অভিযান চালিয়ে ১১৭ নম্বর কক্ষ থেকে ইয়াবাসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৫৮ লাখ টাকা বলে জানান হাসান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরএ/১৮৪২ ঘ.