২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বখাটেদের উৎপাতে কেরানীগঞ্জে স্কুলছাত্রীর আত্মহত্যা

বখাটেদের উৎপাত সইতে না পেরে ঢাকার কেরানীগঞ্জে সপ্তম শ্রেণীর এক ছাত্রী আত্মহত্যা করেছে বলে আভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2011, 12:18 PM

Updated : 24 Aug 2022, 04:45 PM

ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বখাটেদের উৎপাত সইতে না পেরে ঢাকার কেরানীগঞ্জে সপ্তম শ্রেণীর এক ছাত্রী আত্মহত্যা করেছে বলে আভিযোগ পাওয়া গেছে। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে কেরানীগঞ্জের মালিভিটা গ্রামে নিজ ঘর থেকে আমেনা আক্তার (১২) এর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। আমেনা বাঘাপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের সপ্তম শ্রেণীর ছাত্রী। আমেনা ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে বলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি শাখাওয়াত হোসেন জানান। নিহতের বাবা হাবিবুল্লাহ সাংবাদিকদের জানান, একই গ্রামের সাইদুর, সুমন ও জুম্মন প্রায়ই আমেনাকে স্কুলে যাওয়া আসার পথে উত্ত্যক্ত করতো। রোববার স্কুল থেকে ফেরার পথে তারা আমেনাকে উত্ত্যক্ত করলে বাসায় ফিরে সে এ ঘটনা ঘটায়। হাাবিবুল্লাহ জানান, উত্ত্যক্তকারীরা একই এলাকার হওয়ায় বিষয়টি তিনি আগে পুলিশে জানানোর কথা ভাবেননি। ওসি শাখাওয়াত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমেনা উত্ত্যক্তের কারণে আত্মহত্যা করেছে কি না তা স্বজনরা থানায় অভিযোগ দিলে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএম/এমআই/১৮১৬ ঘ.