সাভার, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় আগুনে তিনজন শ্রমিক আহত হয়েছেন।
দমকল বাহিনী ও পুলিশ জানিয়েছে, সোমবার দুপুরে জামগড়া এলাকার শিমুলতলায় 'স্ট্রেস ফ্যাশন ইন্টারন্যাশনাল লিমিটেড'র কারখানায় এ অগ্নিকা- হয়।
আহত সাহাবুদ্দিন, সাগর ও জাকিরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
শিল্প পুলিশ-১ আশুলিয়া জোনের উপ-পরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কারখানার পরিত্যক্ত সুতার গুদাম থেকে দুপুর ২টার দিকে আগুনের সূত্রপাত হয়।
দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুনে গুদামের বেশিরভাগ মালামাল পুড়ে যায়। এ সময় হুড়োহুড়ি করে বের হতে গিয়ে কয়েকজন শ্রমিক আহত হন বলেও তিনি জানান।
ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা (ডিইপিজেড) দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা আখতারুজ্জামান জানান, ধারণা করা হচ্ছে সিগারেটের আগুন থেকেই অগ্নিকা-ের সূত্রপাত হয়েছে।
প্রায় একঘণ্টার চেষ্টায় দমকল বাহিনীর তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকা-ের সময় বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল। তাই শট সার্কিট থেকে আগুন লাগার প্রশ্নই ওঠে না, বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৮০০ ঘ.
bdnews24