২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে ব্যবসায়ী খুন

রংপুর শহরের উপকণ্ঠে দেওদোবা এলাকায় আবু বক্কর ছিদ্দিক নামে এক ব্যবসায়ীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2011, 09:05 AM

Updated : 24 Aug 2022, 02:24 PM

রংপুর, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর শহরের উপকণ্ঠে দেওদোবা এলাকায় আবু বক্কর ছিদ্দিক নামে এক ব্যবসায়ীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। নিহত ছিদ্দিক রংপুর শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মোবাইল ফোনের ফ্লেক্সিলোডের দোকান ছিলো। কোতোয়ালি থানার ওসি হায়দার আলী সাংবাদিকদের বলেন, বুধবার রাতে দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে খুন হন ছিদ্দিক। ছিদ্দিকের হাত-পা বাঁধা এবং শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন ছিলো বলে পুলিশ জানিয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ছিদ্দিকের বাড়ি শহরতলীর দেওদোবা গ্রামে। তার বাবার নাম আশরাফ আলী । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫০০ ঘ.