ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় পুলিশ-সন্ত্রাসী গোলাগুলি হয়েছে।
সন্ত্রাসীদের ফেলে যাওয়া একটি মটর সাইকেল পুলিশ জব্দ করে।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে যাত্রাবাড়ীর কাজলায় এ ঘটনা ঘটে।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর আড়াইটার দিকে পুলিশের একটি দল কাজলায় অবস্থান করছিলো। রাস্তায় একটি মটর সাইকেলকে থামার ইশারা করলে না থেমে এর দুই আরোহীর একজন পুলিশকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি করে। পুলিশ পাল্টা গুলি ছুড়ে মটর সাইকেলটির পিছু নেয়। কিছু দূর যাওয়ার পর দুই সন্ত্রাসী মটর সাইকেল রেখে পালিয়ে যায়।
মটর সাইকেলটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।
পুলিশ ওই দুই সন্ত্রাসীকে ধরার চেষ্টা করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/কেএমএস/২১০৩ ঘ.
bdnews24