২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেমরায় পোশাক শ্রমিক খুন

রাজধানী ডেমরায় এক নারী পোশাক শ্রমিক খুন হয়েছেন। শুক্রবার বিকালে হিজলতলা এলাকায় তার জবাই করা লাশ উদ্ধার করে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2011, 11:51 AM

Updated : 24 Aug 2022, 02:16 PM

ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানী ডেমরায় এক নারী পোশাক শ্রমিক খুন হয়েছেন। শুক্রবার বিকালে হিজলতলা এলাকায় তার জবাই করা লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের নাম আসমা বেগম (২৩)। সঙ্গে থাকা পরিচয়পত্র দেখে জানা যায়, তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের ওপেক গার্মেন্টেসে কাজ করতেন। ডেমরা থানার ওসি নুরুল মোত্তাকিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল ৪টার দিকে হিজলতলা এলাকার একটি ক্ষেতে আসমার লাশ পাওয়া যায়। তাকে ধারালো অস্ত্রের মাধ্যমে গলাকেটে হত্যা করা হয়। তিনি বলেন, পরিচয় পত্র দেখে ওই গার্মেন্টেস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তারা নিজেদের কর্মী বলে স্বীকার করেছে। তবে শুক্রবার কারখানা বন্ধ ছিলো। হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১৭৫০ ঘ.