ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দু'বছরে নানা খাতে সরকারের সাফল্য দাবি করেছেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে জনকল্যাণমুখী বিভিন্ন কর্মসূচির ফল পেতে দেশবাসীকে ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছেন তিনি।
সরকারের দুই বছর পূর্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেছেন, "দেশবাসির কাছে আমার অনুরোধ, আপনারা একটু ধৈর্য ধরুন। আমাদের সহযোগিতা করুন। আমরা আমাদের প্রতিশ্র"তি পূরণ করবোই।"
"গত দুই বছরে জনকল্যাণে আমরা যেসব কর্মসূচি গ্রহণ করেছি, তার সবগুলোর ফল হয়তো এখনই পাওয়া যাবে না। সময়ের পরিক্রমায় দেশবাসী এসব কর্মসূচির ফল দেখতে পাবেন", বলেন তিনি।
সন্ধ্যা সাড়ে ৭টা থেকে আধা ঘণ্টার ওই ভাষণে যোগাযোগ, আইন-শৃঙ্খলা, শিক্ষা, তথ্যপ্রযুক্তি, কৃষি, দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্যসেবা, পররাষ্ট্র এবং অর্থনৈতিক খাতে সরকার দুবছরে সাফল্য পেয়েছে বলে দাবি করেন প্রধানমন্ত্রী।
বাধা থাকলেও যুদ্ধাপরাধীদের বিচার করার অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, "জাতির প্রত্যাশা ও আকাক্সক্ষা অনুযায়ী চিহ্নিত যুদ্ধাপরাধীদের কয়েকজনকে আটক করা হয়েছে। যত দ্রুত সম্ভব এ বিচার কাজ শুরু হবে।"
একটা চিহ্নিত গোষ্ঠীর বাধা অব্যাহত থাকলেও যুদ্ধাপরাধীদের বিচারে দেশবাসীর সহযোগিতা চান তিনি।
নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন এবং জাতীয় মানবাধিকার কমিশন স্বাধীনভাবে কাজ করছে বলেও দাবি করেন শেখ হাসিনা।
তিনি বলেন, "দেশে আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বিচার বিভাগ এখন সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারছে।"
প্রধামন্ত্রী বলেন, "আমাদের সবকিছু শুরু করতে হয়েছে নতুন করে। আমাদের পূর্ববর্তী সরকারগুলো কোন উন্নয়ন কর্মসূচি রেখে যায়নি। বরং শিক্ষার হার, বিদ্যুৎ উৎপাদন, স্বাস্থ্যসেবা সর্বক্ষেত্রে দেশকে পিছিয়ে রেখে গেছে।"
মহাজোট সরকার সংসদকে গণতন্ত্র চর্চার কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে বলে দাবি করেন প্রধানমন্ত্রী।
বিরোধী দলের 'ব্যর্থতায়' প্রধানমন্ত্রী দুঃখিত
বিরোধী দল হিসাবে জাতীয় সংসদে নিজেদের ভূমিকা পালনে বিরোধী দল (বিএনপি) সম্পূর্ণ ব্যর্থ হয়েছে দাবি করে প্রধানমন্ত্রী বলেছেন, বিষয়টি দুঃখের।
তিনি বলেছেন, "দুঃখের বিষয় সংসদে আমাদের প্রধান বিরোধী দল তাদের যথাযথ ভূমিকা পালন করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তারা জাতীয় সংসদের ১৭৪টি কার্য দিবসের মধ্যে মাত্র ৪৪ কার্য দিবস উপস্থিত ছিল। বিরোধীদলের নেতা মাত্র পাঁচদিন সংসদে উপস্থিত ছিলেন।"
মহাজোট সরকার সংসদকে গণতন্ত্র চর্চার কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে বলে দাবি করেন শেখ হাসিনা।
১৩০টি আইন পাশসহ নবম জাতীয় সংসদের কর্মকাণ্ড তুলে ধরেন প্রধানমন্ত্রী। নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন এবং জাতীয় মানবাধিকার কমিশন স্বাধীনভাবে কাজ করছে বলেও দাবি করেন শেখ হাসিনা।
সরাসরি কারো নাম উলে
bdnews24