২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় একজনকে পিটিয়ে হত্যা

ব্যবসায়িক বিরোধের জেরে মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার শান্তিনগরে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2010, 04:29 PM

Updated : 25 Aug 2022, 06:42 PM

ব্রাহ্মণবাড়িয়া, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যবসায়িক বিরোধের জেরে মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার শান্তিনগরে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত রুহুল আমীন (২২) শান্তিনগরের আবদুল জলিলের ছেলে। আবদুল জলিল জানান, মাছ ব্যবসা নিয়ে বিরোধের জেরে সকাল ১১টার দিকে প্রতিবেশী জজ মিয়া ও মুসা মিয়ার সঙ্গে তার ছেলের কথা কাটাকটি হয়। এরপর প্রতিপক্ষরা প্রচণ্ড মারধর করলে তাকে ব্রাহ্মণবাড়িয়া শহরে নেওয়া হয়। পরে ঢাকায় নেওয়ার পথে সন্ধ্যায় তার মৃত্যু হয়। আখাউড়া থানার ওসি বেলায়েত হোসেন জানান, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২২৭ ঘ.