২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একটি মোবাইল সেট নিয়ে,,,

একটি মোবাইল সেটের জন্য সাতদিন ধরে এক ঘরে হয়ে আছে নওগাঁর একটি হিন্দু পরিবার। আর এতে এক পুলিশ সদস্যের ইন্ধন রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2010, 01:47 PM

Updated : 25 Aug 2022, 06:39 PM

নওগাঁ, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি মোবাইল সেটের জন্য সাতদিন ধরে এক ঘরে হয়ে আছে নওগাঁর একটি হিন্দু পরিবার। আর এতে এক পুলিশ সদস্যের ইন্ধন রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সদর উপজেলার বলিহার ইউনিয়নের কিসমত কসবা গ্রামের নারায়ণ চন্দ্র বর্মন ওরফে বিজয় বর্মনের পরিবারের লোকজন আতঙ্কে বাড়ির বাইরে বেরুতে পারছে না বলে জানিয়েছে এলাকাবাসী। বিজয় বর্মণের ছেলে-মেয়েদের স্কুলে যাওয়াও বন্ধ হয়ে পড়েছে। স্থানীয়রা জানান, গ্রামের কদমতলী মোড়ের মুদি দোকানি জুয়েল ও তার বন্ধু নওগাঁ কোর্ট পুলিশের হাবিলদার তাহাজুল ইসলাম ওই পরিবারটিকে ভয়ভীতি দেখাচ্ছে। জুয়েল দাবি করছে, তার হারানো মোবাইল ফোনটি বিজয় বর্মনের স্কুল পড়