২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ৩

গাইবান্ধায় রোববার রাতে অস্ত্র ও মাদকসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2010, 06:28 AM

Updated : 25 Aug 2022, 06:33 PM

গাইবান্ধা, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধায় রোববার রাতে অস্ত্র ও মাদকসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, জেলার গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের গোবিন্দগঞ্জের খলসী ভাঙ্গা ব্রীজের কাছে একটি পাজেরো জিপ থেকে প্রায় ১২ লিটার ফেনসিডিল, ৩১ রাউন্ড গুলি ও একটি শর্টগান উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- রাজধানীর বারিধারার আলমগীর হোসেন (৩০), মধ্য বাড্ডার সুজন মিয়া (৩০) ও জয়পুরহাট জেলার তিলকপুর গ্রামের মাসুদ মিয়া (২৫)। গোবিন্দগঞ্জ থানার ওসি আক্কাস আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ৮টার দিকে খলসী ভাঙ্গা ব্রীজের কাছে একটি পাজেরো জীপ থামিয়ে তল্লাশি চালায় পুলিশ। এ সময় নারকেলের তেলের দুটি টিনের মধ্যে ফেনসিডিল, অস্ত্র ও গুলি পাওয়া যায়। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলমগীর হোসেন নিজেকে একজন শিল্পপতি বলে পুলিশের কাছে পরিচয় দেন। তারা নিজেরা সেবনের জন্য দিনাজপুরের ঘোড়াঘাট থেকে ফেনসিডিল নিয়ে ঢাকায় ফিরছিলো। তাদের কাছে থাকা শর্টগানটি লাইসেন্সকৃত। এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে জানান ওসি আক্কাস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/আরএ/১২২৪ ঘ.