২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোয়ালিটি মিল্ক'র তিন কর্মচারীকে মারধর

'নষ্ট দুধ' সরবরাহের অভিযোগে শনিবার কোয়ালিটি মিল্ক'র তিন কর্মচারীকে মারধর করেছে সাভারের জিনজিরার ক্ষুদ্র ব্যবসায়ীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2010, 02:12 PM

Updated : 25 Aug 2022, 06:32 PM

সাভার, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'নষ্ট দুধ' সরবরাহের অভিযোগে শনিবার কোয়ালিটি মিল্ক'র তিন কর্মচারীকে মারধর করেছে সাভারের জিনজিরার ক্ষুদ্র ব্যবসায়ীরা। এরা হলেন- খায়রুল বাশার (৪৫), মাজহারুল ইসলাম (৫০) ও আনোয়ার হোসেন (৪২)। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ তাদের জনতার রোষানল থেকে উদ্ধার করে। পরে ওই কোম্পানির কর্মকর্তারা ক্ষতিপূরণ দিয়ে তাদের ছাড়িয়ে নেয়। সাভার মডেল থানার উপ-পরিদর্শক ফরিদ উদ্দিন জানান, কিছুদিন আগে কোয়ালিটি মিল্ক লিমিটেডের প্যাকেটজাত দুধ জিনজিরার ক্ষুদ্র ব্যবসায়ীদের সরবরাহ করা হয়। কিন্তু কেনার পর ক্রেতারা ওই দুধ 'নষ্ট' বলে দোকানীদের কাছে ফেরত দিয়ে যায়। শনিবার সকালে আবারো কোয়ালিটি মিল্ক লিমিটেডের কর্মচারীরা ওই এলাকায় দুধ দিতে এলে দোকানীরা তাদের আটকে মারধর করে। পরে কোয়ালিটি মিল্ক'র কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে প্রায় সাত হাজার টাকা ক্ষতিপূরণ দিয়ে তাদের ছাড়িয়ে নেয়। এ ব্যাপারে কোয়ালিটি মিল্ক'র ব্যবস্থাপক (বিক্রয়) মাহমুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দোকানদারদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০০৮ ঘ.