২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'একটি বাড়ি একটি খামার' প্রকল্পের পরীক্ষা শুক্রবার

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের 'একটি বাড়ি একটি খামার' প্রকল্পে দু'টি পদের লিখিত নির্বাচনী পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2010, 10:19 AM

Updated : 25 Aug 2022, 06:31 PM

ঢাকা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের 'একটি বাড়ি একটি খামার' প্রকল্পে দু'টি পদের লিখিত নির্বাচনী পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সরকারের এক তথ্যবিবরণীতে জানানো হয়, উপজেলা সমন্নয়কারী পদের লিখিত পরীক্ষা সকাল ৯টা ৩০ মিনিটে ও কম্পিউটার কাম হিসাব সহকারী পদের পরীক্ষা ১১টা ৩০ মিনিটে শুরু হবে। ঢাকার লালমাটিয়া মহিলা কলেজ, মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, রেসিডেনসিয়াল মডেল কলেজ, মোহাম্মদপুর সরকারী উচ্চ বিদ্যালয়, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ ও মোহাম্মদপুর মহিলা কলেজে এ পরীক্ষা দু'টি অনুষ্ঠিত হবে। পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য িি.িৎফপফ.মড়া.নফ ও িি.িনৎফন.মড়া.নফ ওয়েবসাইটে পাওয়া যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেবি/এজে/১৬১১ ঘ.