২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুর মেডিকেলে এক ঘণ্টা কর্মবিরতি

রংপুর মেডিকেল কলেজের শিক্ষক ডা. জাকিরুল ইসলাম লেলিনের ওপর হামলার প্রতিবাদে এক ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2010, 04:09 PM

Updated : 25 Aug 2022, 06:31 PM

রংপুর, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রংপুর মেডিকেল কলেজের শিক্ষক ডা. জাকিরুল ইসলাম লেলিনের ওপর হামলার প্রতিবাদে এক ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীরা। বুধবার সকাল ৯টা থেকে তারা এক ঘণ্টা কাজ করেননি। আরো তিনদিন তারা এই কর্মসূচি পালন করবেন এবং এর মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে লাগাতার কর্মবিরতি কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা। শুক্রবার গভীর রাতে হাসপাতালে দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার সময় একদল দুর্বৃত্তকে তাকে মারধর করে বাম হাত ভেঙ্গে দিয়েছে। এ ঘটনায় রংপুর কোতয়ালি থানায় মামলা করা হলেও পুলিশ হামলাকারীদের গ্রেপ্তার না করায় মঙ্গলবার সভা করে এই কর্মসূচি দেন শিক্ষক, শিক্ষার্থী ও চিকিৎসকরা। কর্মসূচির সঙ্গে একাত্মতা জানায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ), স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ও শিক্ষানবিশ চিকিৎসক সমিতি। স্বাচিপ নেতা ও আন্দোলন কমিটির সদস্য সচিব ডা. নূরন্নবী লাইজু সাংবাদিকদের বলেন, শুক্রবার পর্যন্ত প্রতিদিন এক ঘণ্টা করে কর্মবিরতি চলবে । এরপরেও হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে লাগাতার কর্মবিরতির কর্মসূচি দেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১০ ঘ.