২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চালকলে আটকে শিশুর মৃত্যু

নাটোরের লালপুর উপজেলার নাওদাড়া বাজারে চালকলের ফিতায় আটকে ১২ বছরের এক শিশু মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2010, 04:11 AM

Updated : 25 Aug 2022, 06:29 PM

নাটোর, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের লালপুর উপজেলার নাওদাড়া বাজারে চালকলের ফিতায় আটকে ১২ বছরের এক শিশু মারা গেছে। নিহত মামুন নাওদাড়া গ্রামের আজিত মণ্ডলের ছেলে। বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। লালপুর থানার ওসি তোরিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামুন বুধবার সন্ধ্যায় বাজারের একটি চালকলে যায়। সেখানে অসাবধানতাবশত সে হলারের ফিতার সঙ্গে জড়িয়ে পড়ে। তিনি বলেন, এতে মুহূর্তেই মামুনের নাড়িভুড়ি বের হয়ে আসে। লালপুর হাসাপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় লালপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১০১০ ঘ.