২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেওড়াপাড়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ

কারখানা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে মঙ্গলবার সকালে মিরপুরের শেওড়াপাড়া এলাকার একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2010, 07:47 AM

Updated : 25 Aug 2022, 06:26 PM

ঢাকা, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারখানা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে মঙ্গলবার সকালে মিরপুরের শেওড়াপাড়া এলাকার একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ ঘটনায় শেওড়াপাড়ায় প্রধান সড়কে সকাল ৯টার দিকে ২০ মিনিট যান চলাচল বন্ধ ছিলো। তবে পুলিশ বলছে, এতে সড়কে যান চলাচলে কোনো সমস্যা হয়নি। কাফরুল থানার ওসি আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শেওড়াপাড়া এলাকার আউটরাইট ফ্যাশন নামের তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কর্তৃপক্ষ সোমবার রাতে থানা পুলিশকে এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছে। তিনি বলেন, এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকালে ওই কারখানার সামনে পুলিশ মোতায়েন করা হয়। শ্রমিকরা ৮টার দিকে কাজে যোগ দিতে এসে কারখানা বন্ধ দেখে। এক পর্যায়ে তারা বিক্ষোভ শুরু করে। পরে তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়। পুলিশ কর্মকর্তা আনিসুর আরো জানান, কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কিউএইচ/এজে/১৩৪৭ ঘ.