২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদাকে ইফতারের দাওয়াত হাসিনার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রমজানের পঞ্চম দিনে ইফতার মাহফিলে বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াকে আমন্ত্রণ জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2010, 02:03 PM

Updated : 25 Aug 2022, 06:25 PM

ঢাকা, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---প্রধানমন্ত্রী শেখ হাসিনা রমজানের পঞ্চম দিনে ইফতার মাহফিলে বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াকে আমন্ত্রণ জানিয়েছেন। রোববার বেলা সাড়ে ১১ টায় খালেদার একান্ত সচিব সালেহ আহমেদের কাছে আমন্ত্রণপত্র পৌঁছে দেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার প্রলয় কুমার জোয়ার্দার। প্রধানমন্ত্রীর সহকারি প্রেস সচিব মাহবুবুল হক শাকিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। তিনি আরো জানান, রমজানের পঞ্চম দিনে প্রধানমন্ত্রী দেশের রাজনৈতিক দলের নেতাদের জন্য ইফতার মাহফিলের আয়োজন করেছেন। এ মাহফিলে বিরোধী দলীয় নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/এইচএ/১৯৫৯ ঘ.