চট্টগ্রাম, আগস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর খুলশী এলাকায় এক স্বামী পিটিয়ে তার স্ত্রীকে হত্যা করেছে।
পারিবারিক কলহের জের ধরে শনিবার দুপুরে বিহারী কলোনির একটি বাসায় স্বামী মোহাম্মদ হোসেন (৩০) তার স্ত্রী চার বছরের কন্যা সন্তানের জননী আমেনা বেগমকে (২৪) কে হত্যা করে বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় পুলিশ আমেনার স্বামী ও ননদ তাসলিমা আক্তারকে (২৬) গ্রেপ্তার করেছে।
খুলশী থানার উপপরিদর্শক মোহাম্মদ এনাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দীর্ঘদিন যাবত আমেনার সঙ্গে স্বামী হোসেনের পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিবাদ চলছিল। শনিবার সকালেও আমেনার সঙ্গে তার ননদের ঝগড়া হয়।
তিনি জানান, এর জের ধরে স্বামী, ননদ ও পরিবারের অন্যান্য সদস্যরা আমেনাকে পিটিেেয় হত্যা করে।
এ ঘটনায় আমেনার বোন পারভীন আক্তার বাদি হয়ে খুলশী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসএএ/১৯৫৯ঘ.
bdnews24