২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাদাঘাট-বিমানবন্দর সড়কের ভিত্তিফলক উন্মোচন

সিলেটে বাদাঘাট-বিমানবন্দর সংযোগ সড়কের ভিত্তিফলক উন্মোচন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2010, 04:28 PM

Updated : 25 Aug 2022, 05:31 PM

সিলেট, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে বাদাঘাট-বিমানবন্দর সংযোগ সড়কের ভিত্তিফলক উন্মোচন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বুধবার বিকালে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর গেটে ফলক উন্মোচন শেষে তিনি এক জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জনসভায় অর্থমন্ত্রী বলেন, যে যাই বলুক না কেন, বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার হবেই। সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ওই জনসভায় মুহিত বলেন, মানুষ হত্যাসহ জঘন্য অপরাধ করার পর খুনীরা বীরদর্পে ঘুরবে, সানন্দে চলবে- এটা এদেশের জনগণ ও সরকার আর সহ্য করবে না। এ সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশে জঙ্গি দমনের চেষ্টা করছে। বঙ্গবন্ধুর খুনীদের বিচার সম্পন্ন এবং যুদ্ধাপরাধের বিচার শুরু হয়েছে। আওয়ামী লীগ মনে করে সময় গ্রাম ও কৃষি হচ্ছে এ দেশের মূলভিত্তি। সে লক্ষ্যে সরকার ইতোমধ্যে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। বিদ্যুৎ ও জ্বালানি সমস্যা সমাধানের জন্য সময়ের প্রয়োজন বলে জানান অর্থমন্ত্রী। সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মফিজুর রহমান বাদশার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সিলেটের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০৯ ঘ.