২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় জামায়াত নেতা আটক

জঙ্গি কর্মকাণ্ডে জড়িত সন্দেহে সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া এলাকা থেকে মঙ্গলবার সকালে এক জামায়াত নেতাকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2010, 02:31 PM

Updated : 25 Aug 2022, 05:28 PM

সাতক্ষীরা, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জঙ্গি কর্মকাণ্ডে জড়িত সন্দেহে সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া এলাকা থেকে মঙ্গলবার সকালে এক জামায়াত নেতাকে আটক করেছে পুলিশ। আটক জিয়াউর রহমান (২৮) উপজেলার সখিপুর ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক। তার বাড়ি নারিকেলি গ্রামে। জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপ-পরিদর্শক অমল কুমার রায় জানান, জঙ্গি কর্মকাণ্ডে জড়িত সন্দেহে সকাল ১১টার দিকে তাকে আটক করা হয়। তাকে গোয়েন্দা অফিসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সাতক্ষীরার পুলিশ সুপারিনটেনডেন্ট এস এম মনির উজ-জামান জানান, আফগান যুদ্ধে অংশগ্রহণ করেছে এমন খবরের ভিত্তিতে জিয়াউর রহমানকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২৬ ঘ.