ঢাকা, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জঙ্গিবাদ বিরোধী প্রচারণায় বিভিন্ন মন্ত্রণালয়ের তৃণমূল পর্যায়ের কর্মী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও মাদ্রাসাকে কাজে লাগাতে চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
একই সঙ্গে জঙ্গি ও সন্ত্রাস প্রতিরোধে প্রয়োজনে সন্ত্রাস বিরোধী আইনের সংশোধন করারও উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে জঙ্গিবাদ প্রতিরোধ ও প্রতিকার কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের একথা বলেন।
তিনি বলেন, "যে কোন ভাবেই হোক, দেশে সন্ত্রাস ও জঙ্গি তৎপরতা প্রতিহত করা হবে। এসব কর্মকাণ্ডের মদদদাতা ও প্রশ্রয় দাতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।"
টুকু বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জনগনকে সচেতন করতে মসজিদ-মাদ্রাসার ইমাম ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও তাদের অভিভাবক, তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যকর্মী, আনসার ও ভিডিপি সদস্য, বিভিন্ন মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের কর্মীদের কাজে লাগানো হবে। এ ব্যাপারে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী জানান, কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ইতোমধ্যে বিভিন্ন মসজিদে নামাজের আগে ও ইলেক্ট্রনিক গণমাধ্যমে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। এসো আলোর পথে- নামে একটি তথ্যচিত্র বানানো হয়েছে। এটি সরকারি গণমাধ্যমে স
bdnews24