২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে আগুনে পুড়েছে তিনটি দোকান

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পূর্ব ধানুয়া এলাকায় বুধবার ভোরে অগ্নিকান্ডে তিনটি দোকান পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2010, 07:55 AM

Updated : 25 Aug 2022, 05:06 PM

চাঁদপুর, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পূর্ব ধানুয়া এলাকায় বুধবার ভোরে অগ্নিকান্ডে তিনটি দোকান পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর পাঁচটায় বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। স্থানীয় লোকজনের সহযোগিতায় পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে তিনটি দোকানে ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৩৪৩ ঘ.