২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশীর লাশ ফেরত দিয়েছে বিএসএফ

সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকার লালাখালে ভারতীয় খাসিয়াদের হাতে খুন হওয়া বাংলাদেশী কাঠুরিয়ার লাশ তিন দিন পর হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2010, 01:00 PM

Updated : 25 Aug 2022, 01:42 PM

সিলেট, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকার লালাখালে ভারতীয় খাসিয়াদের হাতে খুন হওয়া বাংলাদেশী কাঠুরিয়ার লাশ তিন দিন পর হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। নিহত মোহাম্মদ আবদুল্লাহ (৪৫) জৈন্তাপুরের চারাঘাট ইউনিয়নের গৌরী গ্রামের হায়াত উল্লার ছেলে। রোববার দুপুর ৩টার দিকে লালাখাল সীমান্ত এলাকায় জৈন্তাপুর থানা পুলিশের কাছে আবদুল্লাহর লাশ হস্তান্তর করে ভারতের জালিয়াখলা বিএসএফ ক্যাম্পের সদস্যরা। জৈন্তাপুর থানার উপ পরিদর্শক (এসআই) মনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আবদুল্লাহর লাশ আমাদের কাছে হস্তান্তর করেছে বিএসএফ। লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। গত বৃহস্পতিবার বিকালে লালাখাল সীমান্তের ৩০ গজ ভেতরে বাগছড়া চা বাগান এলাকা থেকে খাসিয়ারা আব্দুল্লাহকে ধরে নিয়ে যায়। সীমান্তের ওপারে নিয়ে পিটিয়ে তাকে হত্যা করা হয়। এ ঘটনায় ওইদিন সন্ধ্যায় আমকোনা নামক স্থানে বিডিআর-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৮৪৪ ঘ.