২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খেলা দেখবেন ১৭ রাষ্ট্রপ্রধান, এক ঝাঁক তারকা

বিশ্বকাপের চূড়ান্ত লড়াই দেখার জন্য দক্ষিণ আফ্রিকা গেছেন রাজনীতিক, রাষ্ট্রপ্রধান, নোবেল বিজয়ী ও হলিউডের এক ঝাঁক তারকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2010, 12:03 PM

Updated : 25 Aug 2022, 01:42 PM

জোহানেসবার্গ, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপের চূড়ান্ত লড়াই দেখার জন্য দক্ষিণ আফ্রিকা গেছেন রাজনীতিক, রাষ্ট্রপ্রধান, নোবেল বিজয়ী ও হলিউডের এক ঝাঁক তারকা। আফ্রিকায় বিশ্বকাপ হচ্ছে এবারই প্রথম। জোহানেসবার্গের সকার সিটি স্টেডিয়ামে ফাইনাল হবে নেদারল্যান্ডস ও স্পেনের মধ্যে, বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায়। উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে দু'ঘন্টা আগে। ধারণা করা হচ্ছে বিশ্বের ধনী, বিখ্যাত ও ক্ষমতাধর এই ব্যক্তিদের মধ্যে রয়েছেন ১৭ জন রাষ্ট্রপ্রধান, দু'জন নোবেল বিজয়ী, হলিডের এক ঝাঁক তারকা, স্পেনের রানী সোফিয়া ও মোনার্কোর রাজপুত্র অ্যালবার্ট, সঙ্গে থাকবেন তার দক্ষিণ আফ্রিকান হবু বধূ। ধারণা করা হচ্ছে, মাঠে বসে অথবা টেলিভিশনসহ বিভিন্ন উপায়ে খেলা দেখবে ৫০ কোটি দর্শক। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা বলেছেন, "আমরা একটি ঐতিহাসিক, জাকজমকপূর্ণ ও উত্তেজনায় ভরা বিশ্বকাপের শেষ প্রান্তে চলে এসেছি।" বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটার বলেছেন, "প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজন করে আফ্রিকার মানুষ গর্ব করতে পারে, দক্ষিণ আফ্রিকার গর্বটা অবশ্যই একটু বেশি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/টিআর/১৭২৯ ঘ.