২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ-পিকেটার ধাওয়াধাওয়ি

বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া রোববার ব্রাহ্মনবাড়িয়ায় শান্তিপূর্ন হরতাল পালিত হয়েছে। সকাল থেকেই পিকেটাররা ব্রাহ্মনবাড়িয়া শহরের গুরুত্বপূর্ন পয়েন্ট ও রাস্তার বিভিন্ন মোড়ে অবস্থান নেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2010, 08:58 AM

Updated : 25 Aug 2022, 12:54 PM

ব্রাহ্মনবাড়িয়া, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া রোববার ব্রাহ্মনবাড়িয়ায় শান্তিপূর্ন হরতাল পালিত হয়েছে। সকাল থেকেই পিকেটাররা ব্রাহ্মনবাড়িয়া শহরের গুরুত্বপূর্ন পয়েন্ট ও রাস্তার বিভিন্ন মোড়ে অবস্থান নেয়। হরতাল চলাকালে শহরে কোন যানবাহন চলাচল করেনি। দূর পাল্লার বাস ছেড়ে যায়নি। তবে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। দোকান পাট,অফিস-আদালত,ব্যাংক বীমায় কোন প্রকার লেন দেন হয়নি। সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। হরতালের সমর্থনে সকাল ৮ টায় শহরের কালীবাড়ী মোড়ে বিএনপির কেন্দ্রীয় সহ-সভাপতি, সাবেক প্রতিমন্ত্রী ও জেলা বিএনপির সভাপতি এডভোকেট হারুন আল রশিদের নেতৃত্বে হরতাল সমর্থকরা শহরে মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কান্দিপাড়া পাওয়ার হাউজ মোড়ে গিয়ে শেষ হয়। বিএনপি, ছাত্রদল-যুবদল নেতাকর্মীদের অংশগ্রহনে মিছিলটি আধুনিক সুপার মার্কেটের সামনে এলে পুলিশ বাধা দেয় এবং ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। এক পর্যায়ে পিকেটাররা শহরের টেংকের পাড় এলাকায় পুলিশের উপর ককটেল নিক্ষেপ করলে পুলিশ ২ রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পিকেটারদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশ এ সময় টেংকের পাড় এলাকা থেকে যুবদলের সহ-সভাপতি আলী আযমকে আটক করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে সদর থানার ওসি হামিদুল ইসলাম জানান, বিশৃংখলা সৃষ্টির অভিযোগে আলী আজম, ছাত্রদল কর্মী শামীম মিয়া, রিয়াজ আহমেদ, আনিসুর রহমান, জাসাসের জেলা শাখার সহ-সভাপতি শরিফুল ইসলাম মালদার ও মজিবুর রহমান নান্টুসহ ৬ জনকে আটক করা হয়েছে। অপরদিকে হরতালের প্রতিবাদে দুপুর সাড়ে ১২ টার দিকে ছাত্রলীগ শহরে মিছিল করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৪৪৭ ঘ.