২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার

বরিশাল নগরীর ভাটারখাল টিঅ্যান্ডটি কলোনি সংলগ্ন একটি বাসা থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2010, 06:35 AM

Updated : 25 Aug 2022, 12:45 PM

বরিশাল, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল নগরীর ভাটারখাল টিঅ্যান্ডটি কলোনি সংলগ্ন একটি বাসা থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার করেছে র‌্যাব। ওই বাড়ির বাসিন্দা মাংস ব্যবসায়ী মো. আলমকে আটক করতে পারেনি র‌্যাব। বুধবার রাত সোয়া ১২টার দিকে র‌্যাবের উপ-পরিদর্শক নুরুল ইসলামের নেতৃত্বে একটি দল ওই উদ্ধার অভিযান চালায়। র‌্যাব কর্মকর্তা মেজর রাশেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের দলটি আলমের বাসা ঘেরাও করে। এ সময় বাসা তালাবদ্ধ থাকায় র‌্যাব সদস্যরা স্থানীয় কাউন্সিলর এটিএম শহিদুল্লাহ কবিরের উপস্থিতিতে তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। সেখান থেকে বস্তাবন্দি অবস্থায় বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ফেন্সিডিলের বোতলের গণনা সম্পন্ন হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১২২৯ ঘ.