বরিশাল, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর গোরস্থান রোডের একটি বাসা থেকে শুক্রবার দুপুরে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
কেয়া আক্তার পুতুল (১২) নামের মেয়েটি ওই এলাকার মো. আবু বক্কর সিদ্দিকের মেয়ে। সে নগরীর সাবেরা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী ছিল।
তার বাবা আবু বক্কর সিদ্দিক জানান, দুপুর ১টার সময় পুতুলকে রেখে তিনি জুম্মার নামাজ পড়তে যান। নামাজ শেষে বাসায় এসে দরজা-জানালা বন্ধ দেখে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে জানালা ভেঙ্গে ভেতরে ঢোকেন।
ঘরে তিনি মেয়েকে গলায় ওড়নায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন।
পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।
মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মনিরুজ্জামান জানান, প্রাথমিকভাবে মৃতদেহে আত
bdnews24