চট্টগ্রাম, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের একদিন আগে নির্বাচন কমিশনের একটি মামলায় বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার বিকাল সাড়ে ৫টায় চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার কাছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পুলিশের একটি টহলদল গাড়িবহরসহ সাংসদ সালাউদ্দিন কাদেরকে আটক করে।
এরপর রাত পৌনে ১০টায় তাকে গত ১০ জুন ভোটার তালিকা প্রণয়ন বিধি-২০০৯ ভঙ্গের অভিযোগে নির্বাচন কমিশনের দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর (উত্তর) পুলিশের উপ-কমিশনার বনজ কুমার মজুমদার।
সালাউদ্দিন কাদেরের ছোট ছেলে হুম্মাম কাদের চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নির্বাচন কমিশনের একটি মামলায় বাবাকে গ্রেপ্তার করা হয়েছে বলে আমরা শুনেছি।"
সালাউদ্দিন কাদেরকে গ্রেপ্তার পর চট্টগ্রাম-কক্সবাজার মহাড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাতে বিএনপির বিক্ষুব্ধ কর্মীরা মহাসড়কে ইট ফেলে এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। রাত সাড়ে ১০টায় তারা বিক্ষোভ করছিলো।
বাকলিয়া থানা থেকে মহাসড়ক ৫০ গজ দূরে। মহাসড়কে র্যাব-পুলিশ মোতায়েন রয়েছে।
বাকলিয়া থানার ওসি মাহবুবুল হক সাংবাদিকদের জানান, নগরীর বলিরহাট এলাকা থেকে তিনি ও তার কয়েকজন সহযোগী পাজেরো, মাইক্রোবাসসহ চারটি গাড়ি নিয়ে যাচ্ছিলেন। কিন্তু দুটি গাড়ি পুলিশের নির্দেশ অমান্য করে চলে যায়।
ওসি দাবি করেন, সালাউদ্দিন ও তার সহযোগীদের বহনকারী দুটি গাড়ি তল
bdnews24