চাঁপাইনবাবগঞ্জ, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ফতেপুর সীমান্তে বিএসএফের গুলিতে একজন নিহত হয়েছে।
রোববার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হচ্ছেন শিবগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের বেলাল উদ্দীনের ছেলে শফিকুল ইসলাম (৩০)।
চাঁপাইনবাবগঞ্জ ৩৯ রাইফেলস ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর নজরুল ইসলাম জানান, রোববার রাত ২টার দিকে কয়েকজন গরু ব্যবসায়ী শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের ফতেপুর সীমান্তের মেইন পিলার ১৩ এর সাবপিলার ৩ এলাকা দিয়ে ভারত থেকে ফিরছিল। এ সময় ভারতের মালদা ১৫১ বিএসএফ ব্যাটালিয়নের সাবঘাটি ক্যাম্পের জওয়ানরা তাদের লক্ষ্য করে গুলি করলে ঘটনাস্থলে নিহত হয় শফিকুল। বিএসএফ তার লাশ ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।
এ ঘটনায় বিডিআর প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পত্র দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১১৪৩ ঘ.
bdnews24