২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোহরাওয়ার্দী কলেজে বোমা বিষ্ফোরণ

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাসে সোমবার দুপুরে পরপর দু'টি বোমা বিষ্ফোরিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2010, 01:07 PM

Updated : 25 Aug 2022, 11:48 AM

পিরোজপুর, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাসে সোমবার দুপুরে পরপর দু'টি বোমা বিষ্ফোরিত হয়েছে। এ সময় শিক্ষক ও ছাত্রছাত্রীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শী ছাত্রছাত্রীরা জানায়, বেলা ২টার দিকে প্রশাসনিক ভবনের সামনে পাঁচ মিনিটের ব্যবধানে প্রচণ্ড শব্দে দু'টি বোমা বিষ্ফোরিত হয়। বিষ্ফোরণের স্থান থেকে বারুদের গন্ধযুক্ত লাল রংয়ের টেপ উদ্ধার করেছে কলেজ কর্তৃপক্ষ। কলেজের অধ্যক্ষ অধ্যাপক রেনু সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি অসুস্থ থাকায় বেলা ২টার কিছু আগে বাসায় চলে এসেছি। তবে দু'টি বোমা বিষ্ফোরণের খবর পেয়েছি।" এ ঘটনায় পিরোজপুর সদর থানায় মামলা দায়ের করবেন বলে জানান তিনি। পুলিশ সুপারিনটেনডেন্ট এ জেড এম নাফিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসন্ন ছাত্র সংসদ নির্বাচনে কলেজের কোনো গ্র"প হয়তো আতঙ্ক ছড়ানোর জন্য এই 'পটকা' ফাটিয়ে থাকতে পারে।