২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘ সাধারণ পরিষদ প্রেসিডেন্টের শোক

পুরান ঢাকায় নিমতলীর অগ্নিকাণ্ডে শতাধিক প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট ড. আলি আব্দুসসালাম ট্রেকি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2010, 10:36 AM

Updated : 25 Aug 2022, 11:42 AM

নিউ ইয়র্ক প্রতিনিধি নিউ ইয়র্ক, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুরান ঢাকায় নিমতলীর অগ্নিকাণ্ডে শতাধিক প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট ড. আলি আব্দুসসালাম ট্রেকি। একইসঙ্গে শোকাহত পরিবারগুলোসহ বাংলাদেশের সব মানুষের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। তার বিবৃতির উদ্ধৃতি দিয়ে একজন মুখপাত্র জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় ১১৫ জনের বেশি মানুষ নিহত এবং শতাধিক আহতের ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত। এ ঘটনায় নিহতদের পরিবার ও বাংলাদেশের মানুষের প্রতি তিনি নিজে ও জাতিসংঘের সব সদস্য দেশের পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন ও সমবেদনা জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/কেএমএস/১৬২৪ ঘ.