২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়ীতে দোকান কর্মচারীর লাশ

রাজধানীর যাত্রাবাড়ী এলাকার ধলপুর থেকে এক দোকান কর্মচারীর লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2010, 05:05 PM

Updated : 25 Aug 2022, 11:32 AM

ঢাকা, ০২ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর যাত্রাবাড়ী এলাকার ধলপুর থেকে এক দোকান কর্মচারীর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যা করে দোকান থেকে টাকা ও মোবাইল ফোন সেট লুট করেছে বলে অভিযোগ করেছেন দোকান মালিক। নিহতের নাম- মইনুল হোসেন ওরফে জিকু (১৫)। সে একটি ফোন-ফ্যাক্সের দোকানে কাজ করতো। বুধবার সকালে পুলিশ দোকান থেকে তার লাশ উদ্ধার করে বলে জানিয়েছেন যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুল আলম। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে বলেন, বুধবার সকাল পৌনে ৮টায় ধলপুর এলাকার লামী ফোন-ফ্যাক্সের দোকান থেকে জিকুর লাশ উদ্ধার করা হয়। পরে তার লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। দোকান মালিক মো. ইকবাল জানান, রাতে দোকানেই থাকতো জিকু। বুধবার সকালে দোকানে এসে তিনি দেখেন রেখে যাওয়া ছয় হাজার টাকা ও পাঁচটি মোবাইল সেট নেই। পুরো দোকান তছনছ করা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমএসবি/২৩০০ ঘ.