২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের নিবন্ধন পরীক্ষা হবে

এবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের জন্য প্রথম নিবন্ধন পরীক্ষা হবে এ বছর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2010, 04:56 PM

Updated : 25 Aug 2022, 11:15 AM

ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের জন্য প্রথম নিবন্ধন পরীক্ষা হবে এ বছর। বৃহস্পতিবার এক তথ্য বিবরণীতে একথা জানানো হয়। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ বেসরকারি শিক্ষক নিবন্ধন (বিশেষ) পরীক্ষা- ২০১০-এ আবেদনপত্র আহ্বান করেছে। এ সম্পর্কিত বিস্তারিত তথ্য িি.িহঃৎপধ.মড়া.নফ এ পাওয়া যাবে। এবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের এবতেদায়ি প্রধান, জুনিয়র মৌলভী, জুনিয়র শিক্ষক, ক্বারি পদে নিয়োগযোগ্য প্রার্থীদের নিবন্ধন ও প্রত্যয়নের লক্ষ্যে এ পরীক্ষা হবে। ৩১ মে পর্যন্ত ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করা যাবে। এরপর ৬ জুন পর্যন্ত সরাসরি বা ডাকযোগে আবেদনপত্র পাঠানো যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/পিডি/২২৩৮ ঘ.