মাদারীপুর, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের কালকিনি উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল ১১টার দিকে কাজী বাকাই ইউনিয়নের দক্ষিণ ঝাউতলী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাগর বেপারি (১২) কাজী বাকাই প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র ছিলো। সে ঝাউতলী গ্রামের সেলিম বেপারির ছেলে।
সেলিম বেপারি সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার রাতে পল্লী বিদ্যুতের খুঁটির তার ছিঁড়ে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে গিয়েছিলো। সকালে ওই পুকুরে গোসল করতে নেমেই সাগর মারা যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১১৫৪ ঘ.
bdnews24