ঢাকা, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিরোজপুরের মঠবাড়িয়ায় ভূমির দখল হারানো হিন্দুদের আগামী ৫ দিনের মধ্যে তাদের নিজ নিজ জমিতে দেখতে চেয়েছে আদালত।
এ জন্য ব্যবস্থা নিতে বৃহস্পতিবার পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মো. দোলোয়ার হোসেনের হাইকোর্ট বেঞ্চ সংখ্যালঘু পরিবারগুলোর নিরাপত্তার জন্য যথাযথ ব্যবস্থা নিতেও পুলিশকে বলেছে।
পিরোজপুরের পুলিশ সুপার নাজিউল ইসলাম এবং মঠবাড়িয়া থানার ওসি নূরুল ইসলামের উপস্থিতিতে আদালত এ আদেশ দেয়।
একটি রিট আবেদনে আদালত তাদের তলব করেছিলো।
গত ২০ এপ্রিল দৈনিক যুগান্তরে পিরোজপুরের 'হিন্দু স
bdnews24