২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উল্লাপাড়ায় যুবক খুন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক যুবক খুন হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2010, 10:46 AM

Updated : 24 Aug 2022, 09:02 PM

সিরাজগঞ্জ, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক যুবক খুন হয়েছেন। শনিবার সকালে বড়-পাঙ্গাসী ইউনিয়নের খাদুলী গ্রামের বিল এলাকা থেকে লাশ উদ্ধার করা হয় বলে উল্লাপাড়া থানার উপপরিদর্শক আব্বাস আলী জানিয়েছেন। নিহতের নাম মো. সেলিম (২৫)। তিনি খাদুলী গ্রামের আব্দুল হান্নানের ছেলে। পুলিশ কর্মকর্তা আব্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সেলিমকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করা হয়। তার দেহের বিভিন্ন স্থানেও আঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেনি পুলিশ। তবে এর সঙ্গে চরমপন্থীদের সংশ্লিষ্টতা রয়েছে কি না- তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ কর্মকর্তা আব্বাস জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৪০ ঘ.