কামরান রেজা চৌধুরী
থিম্পু থেকে
থিম্পু, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্বালানি খাতে সহায়তাসহ ঢাকা-নয়া দিল্লির মধ্যে এ বছর স্বাক্ষরিত চুক্তিগুলোর বাস্তবায়ন ত্বরান্বিত করতে একমত হয়েছেন শেখ হাসিনা ও মনমোহন সিং।
সুন্দরবনকে বিশ্বের প্রাকৃতিক সপ্তাশ্চর্যের চূড়ান্ত তালিকায় রাখতে একত্রে কাজ করতেও সম্মত হয়েছেন তারা।
ভুটানের রাজধানী থিম্পুতে সার্ক শীর্ষ সম্মেলনের ষোড়শ সার্ক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণরত দুই প্রধানমন্ত্রী বৃহস্পতিবার দ্বিপাক্ষিক বৈঠক করেন।
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) দুদিনের শীর্ষ সম্মেলন বুধবার শুরু হয়েছে। আট দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা এতে অংশ নিচ্ছেন। সম্মেলন শুরুর আগের দিন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির সঙ্গে বৈঠক করেন হাসিনা।
সকালে হাসিনা-মনমোহন বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের প্রধানমন্ত্রীর নয়া দিল্লি সফরের সময় স্বাক্ষরিত চুক্তি ও সমঝোতা স্মারক দ্রুত বাস্তবায়নে দুনেতা জোর দিয়েছেন।"
শেখ হাসিনা দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর গত জানুয়ারি মাসে নয়া দিল্লি সফর করেন।
ওই সময় বিভিন্ন অপরাধ দমন বিষয়ক তিনটি চুক্তি এবং ২০১০-১২ সালে বিদ্যুৎ খাতে সহযোগিতা ও সাংস্কৃতিক বিনিময় বিষয়ক দু'টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় বলে সফর শেষে জানানো হয়।
চুক্তিগুলো হলো- অপরাধ সংক্রান্ত বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা চুক্তি, দণ্ডাদেশ পাওয়া অপরাধীদের হস্তান্তর চুক্তি এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, সংঘবদ্ধ অপরাধ ও অবৈধ মাদক পাচার রোধ চুক্তি।
সমঝোতা স্মারক হয় বিদ্যুৎ খাতে যৌথ বিনিয়োগ ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি নিয়ে।
সমঝোতা স্মারক অনুসারে বাংলাদেশ ভারত থেকে বিদ্যুৎ আমদানি করবে। এজন্য দুই দেশের বিদ্যুৎ মন্ত্রণালয় কাজ করছে।
সুন্দরবনকে প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে একত্রে কাজ করার আহ্বান জানিয়ে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ স
bdnews24