২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যবসায়ী খুন: চট্টগ্রামে ৬ ছিনতাইকারীর যাবজ্জীবন

গলায় গামছা পেঁচিয়ে এক গার্মেন্টস ব্যবসায়ীকে হত্যার ঘটনায় ৬ ছিনতাইকারীকে যাবজ্জবীন কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2010, 01:55 PM

Updated : 24 Aug 2022, 08:52 PM

চট্টগ্রাম, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গলায় গামছা পেঁচিয়ে এক গার্মেন্টস ব্যবসায়ীকে হত্যার ঘটনায় ৬ ছিনতাইকারীকে যাবজ্জবীন কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত। সোমবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শফিকুল করিম এ রায় দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর চার ছিনতাইকারীকে বেকসুর খালাস দেওয়া হয়। এচাড়া সাজাপ্রাপ্তদের ১০ হাজার টাকা জরিমানা ও তা অনাদায়ে আরও দুই বচরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। যাবজ্জীবন দণ্ড পাওয়া আসামীরা হলেন- জাকির হোসেন, শহীদ রাজা, সোহেল মিয়া, ডালিম মল্লিক, মোহাম্মদ হোসেন ও মিল্টন সরকার। তারা সবাই কারাগারে আটক আছেন। খালাসপ্রাপ্ত চারজন হলেন- পনু ব্যাপারী, আল আমীন গাজী, কামাল শিকদার ও বেলাল হোসেন। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ও বিশেষ পিপি মোহাম্মদ আইয়ুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গার্মেন্টস ব্যবসায়ী শফিকুল আলম আজাদ সিএনজি অটো রিকশায় করে যাওয়ার পথে ছিনতাইকারীরা তাকে গলায় গামছা পেঁিচয়ে হত্যা করে। অভিযোগ সুষ্পষ্টভাবে প্রমাণিত হওয়ায় বিচারক ২৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দিয়েছেন। মামলার এজাহারে জানা যায়, ২০০৬ সালের ৪ জুলাই ভোরে ঢাকা থেকে আসার পর ব্যবসায়ী আজাদ সিএনজি অটো রিকশাযোগে নিজ বাসায় যাওয়ার পথে ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীরা তাকে গামছা পেঁিচয়ে হত্যা করে বায়েজীদ বোস্তামী এলাকায় ফেলে রাখে। পরে পুলিশ বায়েজিদ স্টিল মিল সংলগ্ন এলাকা থেকে তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের পিতা মাস্টার আবদুল জব্বার বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। আইনজীবী আইয়ুব আরও জানান, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি'র পরিদর্শক কাজর কান্তি চৌধুরী এ মামলার তদন্ত শেষে ২০০৮ সালের ৯ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এছাড়া মামলার সাজাপ্রাপ্ত আসামি জাকির ও শহীদ আদালতে ১৬৪ ধারায় হত্যকাণ্ডের বিবরণ দিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন বলে তিনি জানান। চট্টগ্রামে সিএনজি অটো রিকশাযোগে একদল ছিনতাইকারী ছিনতাইয়ের সময় গামছা পেঁিচয়ে লোককে হত্যা করে। এরা 'গামছা পার্টির' সদস্য হিসেবে পরিচিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/১৯৪৪ ঘ.