দিনাজপুর, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের বিরামপুর সীমান্তে সোমবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশীর মৃত্যু হয়েছে।
নিহত শহিদুল ইসলাম (১৮) বিরামপুর উপজেলার কটলা ইউনিয়নের উত্তর দাউদপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
বিডিআরের দাউদপুর ক্যাম্পের কমান্ডার আব্দুল মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, বিএসএফ শহিদুলের লাশ নিয়ে গেছে। লাশ ফেরত চেয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।
তিনি বলেন, শহিদুল সোমবার ভোররাত সাড়ে ৩টার দিকে ভারতের জামালপুর সীমান্তের ২৯০ মেইন পিলারের কাছে গেলে ভিমপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে গুলি করে হত্যা করে। এরপর লাশ নিয়ে যায়।
নিহত শহিদুল গরু ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১২০৯ ঘ.
bdnews24