২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন এক সপ্তাহ পেছানোর দাবি হাফিজের

ভোলা-৩ আসনের উপনির্বাচন এক সপ্তাহ পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি প্রার্থী হাফিজউদ্দিন আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2010, 11:36 AM

Updated : 24 Aug 2022, 08:42 PM

ভোলা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলা-৩ আসনের উপনির্বাচন এক সপ্তাহ পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি প্রার্থী হাফিজউদ্দিন আহমেদ। তিনি বলেন, "নির্বাচনী এলাকায় এখনো অনেক বহিরাগত আছে। অবৈধ অনেক অস্ত্রও আছে। বহিরাগতদের বের করে না দিলে এবং অস্ত্র উদ্ধার করা না হলে নির্বাচন সুষ্ঠু হবে না।" বুধবার বিকালে ভোলার লালমোহনে তার নিজের বাসায় এক সংবাদ সম্মেলনে হাফিজ এ কথা বলেন। আগামী ২৪ এপ্রিল লালমোহন ও তজুমদ্দিন উপজেলা নিয়ে গঠিত ভোলা-৩ আসনে উপনির্বাচন হবে। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে আওয়ামী লীগ থেকে বিজয়ী হন মো. জসিম উদ্দিন। পরাজিত প্রার্থী বিএনপির হাফিজউদ্দিন আহমেদের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ বছর আদালত জসিমের প্রার্থিতা বাতিল করে। এরপর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী নূরুন্নবী চৌধুরী শাওন। সংবাদ সম্মেলনে বিএনপি প্রার্থী হাফিজ দাবি করেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা নির্বাচনী এলাকা ঘুরে যাওয়ার পর অবস্থার আরো অবনতি ঘটেছে। তার দাবি, সিইসি যাওয়ার এক ঘণ্টার মধ্যে বিএনপির আটজন কর্মীকে মারাত