চাঁপাইনবাবগঞ্জ, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো চারজন।
শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বুধবার সকাল ৯টার দিকে শিবগঞ্জের কানসাট ধোপপুকুর এলাকায় যাত্রীবাহী ভটভটির সঙ্গে একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সিফা (১০) ও বাবু (২২) মারা যায়।"
ওই দুর্ঘটনায় আহত চারজনকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
কর্তব্যরত চিকিৎসকরা বলেছেন, আহত ২ জনের অবস্থা আশঙ্কাজনক।
লাশ দুটি ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএস/এমআই/১৪৪০ ঘ.
bdnews24