২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'যুদ্ধাপরাধের দায়ে গ্রেপ্তারে বিধি তৈরি করতে হবে'

১৯৭৩ সালের আর্ন্তজাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন অনুযায়ী কাউকে গ্রেপ্তারে বিধি তৈরি করতে হবে বলে জানিয়েছেন তদন্ত সংস্থার প্রধান আবদুল মতিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2010, 01:17 PM

Updated : 24 Aug 2022, 07:57 PM

ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৯৭৩ সালের আর্ন্তজাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন অনুযায়ী কাউকে গ্রেপ্তারে বিধি তৈরি করতে হবে বলে জানিয়েছেন তদন্ত সংস্থার প্রধান আবদুল মতিন। রোববার কর্মস্থলে যোগ দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আইনমন্ত্রী শফিক আহমেদ জানিয়েছেন, সোমবার থেকে বিচারক, তদন্ত সংস্থা ও আইনজীবীরা কাজ শুরু করবেন। গত বৃহস্পতিবার একাত্তরে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতার বিরুদ্ধে অপরাধের বিচারে তিন সদস্যের বিচারক প্যানেল, সাত সদস্যের তদন্তকারী সংস্থা ও ১২ সদস্যের আইনজীবী প্যানেল ঘোষণা করে সরকার। এদের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক, সদস্য বিচারপতি এ টি এম ফজলে কবীর ও এ কে এম জহির আহমেদ কর্মস্থলে যোগ দিয়েছেন। আইনজীবীদের মধ্যে মোশাররফ হোসেন কাজল ও সংসদ সদস্য সানজিদা খাতুন এ দিন কাজে যোগ দিয়েছেন। আবদুল মতিন বলেন, "১৯৭৩ সালের আর্ন্তজাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন অনুযায়ী অভিযুক্ত কাউকে গ্রেপ্তারের ক্ষমতা সংস্থার নেই। গ্রেপ্তার করতে হলে ওই অ্যাক্টের আলোকে রুলস তৈরি করতে হবে।" সংস্থা কিভাবে কাজ শুরু করবে