২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ৮টি বোমা ও অস্ত্র উদ্ধার

ঢাকার সাভার উপজেলা থেকে আটটি বোমা ও একটি সুটারগান উদ্ধার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2010, 02:19 PM

Updated : 24 Aug 2022, 07:10 PM

সাভার, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকার সাভার উপজেলা থেকে আটটি বোমা ও একটি সুটারগান উদ্ধার করেছে র‌্যাব। সোমবার বিকালে উপজেলার মজিদপুরের একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে এসব বোমা ও অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় এক মহিলাকে আটক করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন র‌্যাব-৪ সাভার ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার শাহ মিজান-উল-হক। তিনি বলেন, সাভারের 'মাদকস্পট' হিসেবে পরিচিত মজিদপুর এলাকার মাদক বিক্রেতা মুন্নার পরিত্যক্ত বাড়িতে বিকাল ৩টার দিকে অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন দেয়াল টপকিয়ে পালিয়ে যায়। বাড়ির বিভিন্ন কক্ষে তল্লাশি করে জুলি নামের এই মহিলাকে আটক করা হয়। পরে র‌্যাব সদস্যরা বাড়ির ময়লা-আর্বজনার স্তুপ তল্লাশি করে ইটের নিচ থেকে দেশে তৈরি একটি সুটারগান ও আটটি বোমা উদ্ধার করে। র‌্যাব কর্মকর্তা বলেন, টিনের কৌটায় তৈরি বোমাগুলো লাল টেপ দিয়ে মোড়ানো। বোমাগুলি শক্তিশালী বলেও তিনি দাবি করেন। এছাড়া বাড়ি থেকে বিশেষভাবে তৈরি পাঁচ জোড়া চামড়ার জুতা উদ্ধার করা হয়। জুতাগুলো এমনভাবে তৈরি যে সুকতলার ভিতর হেরোইন রাখা সম্ভব। বিকাল ৪টার দিকে র‌্যাব'র বোমা বিশেষজ্ঞরা এসে বোমাগুলো পরীক্ষার পর নিষ্ক্রিয় করতে বালতির পানিতে ভিজিয়ে রাখা হয়েছে বলে জানান র‌্যাবের বিস্ফোরক ইউনিটের কর্পোরাল আবুল কালাম আজাদ। আটক জুলি ঘটনাস্থলে সাংবাদিকদের জানান, মুন্নার সহযোগী আলমগীর দৈনিক ১০০ টাকা মজুরিতে তাকে মাদক সরবরাহের কাজ দেন। আজই (সোমবার) তিনি এ কাজ শুরু করেছিলেন। এ কাজের জন্য আলমগীর তাকে একটি মোবাইল ফোনও দিয়েছেন। তিনি জানান, তার বাড়ি মানিকগঞ্জ। তার বাবা শুকুর আলী ও বড় বোন জেসমিন আক্তারও হেরোইন ও ফেনসিডিল বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। স